শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

মুক্তির এক সপ্তাহেই ৪০০ কোটির দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর’

প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই দর্শকের মন জয় করে চলেছে। দ্বিতীয় শুক্রবারেই ছবিটি এক দিনে ৫০টিরও বেশি চলচ্চিত্রের রেকর্ড অতিক্রম করেছে। রণবীর সিং অভিনীত এই ছবিটি বক্স অফিসে এক সপ্তাহ পার করলেও প্রতিদিন নতুন মাইলফলক স্পর্শ করছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সাম্প্রতিক বছরগুলোর বহু সুপারহিট সিনেমাকেও ছাড়িয়ে গেছে। যদিও মুক্তির প্রথম দিনে কিছু ছবির তুলনায় আয় কম ছিল, তবু এখন ছবিটি বক্স অফিসে শক্ত অবস্থানে পৌঁছেছে। দ্বিতীয় শুক্রবারে ছবিটি প্রায় ৩২.৫ কোটি রুপি আয় করেছে। এই আয়ের মাধ্যমে ‘পুষ্পা ২’ (২৭ কোটি), ‘ছাভা’ (২৩.৫ কোটি), ‘অ্যানিমেল’ (২১.৫৬ কোটি) ও ‘গদর ২’ (২০.৫ কোটি)-এর মতো বড় ছবিকেও পেছনে ফেলেছে ‘ধুরন্ধর’।-বিনোদন তোলপাড়।

এদিকে, মুক্তির নবম দিনে (দ্বিতীয় শনিবার) ছবিটি ভারতের নেট আয় করেছে প্রায় ৫০.৯ কোটি রুপি, যেখানে হিন্দি ভাষায় দর্শকের উপস্থিতি ৬৬.০৯ শতাংশ। এটি দর্শকদের প্রবল আগ্রহের ইঙ্গিত দেয়।

প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করেছিল ২০৭.২৫ কোটি রুপি, অষ্টম দিনে যোগ হয়েছে আরও ৩২.৫ কোটি, আর নবম দিনে ২৬.৫ কোটি আয় করে ‘সাইয়ারা’র মতো ছবিকেও পেছনে ফেলেছে।

শুধু ভারতের মধ্যে নয়, বিদেশের বাজারেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র আট দিনে বিশ্বব্যাপী আয় প্রায় ৩৭২.৭৫ কোটি রুপি, যার মধ্যে ভারতের আয় ২৭৫ কোটি রুপি। আজকের আয় যোগ হলে বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপি অতিক্রম করবে, যা ‘ধুরন্ধর’কে বছরের অন্যতম বড় হিট ছবির তালিকায় নিয়ে যাবে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি আগে দর্শকদের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। ছবিতে রাহমান চরিত্রে অক্ষয় খান্না অভিনয় বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। এছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর. মাধবন-এর উপস্থিতি চলচ্চিত্রটিকে আরও প্রাণবন্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর