শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইউনুস আলী সরদারের ইন্তেকাল

প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইউনুস আলী সরদার ওরফে ভোলা স্যার আর নেই। গত শুক্রবার (০৯ জানুযারি) সন্ধ্যা ৭টায় উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম সরদারপাড়া এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে কালে স্ত্রী ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইউনুস আলী সরদার গুনাইগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসা মিয়ার বড় ছেলে।

তিনি উলিপুর সরকারি কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক থেকে অরসর গ্রহণ করেন। এ ছাড়াও তিনি তার বাবার উত্তরসূরী হিসেবে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) বাদ যোহর সরদারপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে উলিপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর