শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিসিবি ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে জানালো দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তোলা হবে বললো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে বললো শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াত আমির দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টিআইবি তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি ১০ দিনের সময় ট্রাম্পের, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬


রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ জানুয়ারী) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌরসভা অফিস সংলগ্ন ভবনে শ্রীবরদী শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং এস.এফ.এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এতে সভাপতিত্ব করেন শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর।

বক্তব্যে প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিকতার আলোকে গড়ে তুলতে শাহীন শিক্ষা পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীবরদী শাখা এ অঞ্চলের শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।” সভাপতির বক্তব্যে আব্দুল গফুর বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে পাঠদান দিতে শাহীন স্কুল শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন শাহীন স্কুল শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও রাশেদুল হক রাসেল সহ শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, শেরপুর শাখার পরিচালক আনোয়ার হোসেন, নালিতাবাড়ীর শাখার পরিচালক হুমায়ুন কবির ও রবিন খান সহ অন্যান্য শাখার পরিচালকবৃন্দ।

শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর