শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি

প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজানের দ্বিতীয় দিন আজ। রমজান ঘিরে বাজারে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। বিশেষ করে মাছ ও সবজির দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে। এতে ক্রেতাদের মাঝে হতাশা বিরাজ করছে তবে কিছুটা স্বস্তি রয়েছে মুরগির দামে।

শুক্রবার(২০ফেব্রুয়ারী) ঢাকার কয়েকটি বাজার বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে। -খবর তোলপাড়।

আজ বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা বেড়েছে। প্রতিকেজি রুই ৫০০ টাকা, কাতলা ৩৫০ টাকায়, পাবদা ৪০০ টাকায় ও মাঝারি টেংরা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক বিক্রেতা বলেন, “সরবরাহ মোটামুটি ঠিক আছে, কিন্তু পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেড়েছে। ক্রেতারা একটু অস্বস্তি বোধ করছেন।”

এদিকে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়, শসা ৬০ থেকে ১০০ টাকায় আর লেবুর হালি ৪০ থেকে ১০০ টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে মরিচের দাম ৬০ টাকা বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে।

স্বস্তির বিষয় মুরগির বাজারে দাম কিছুটা নিম্নমুখী। ব্রয়লার কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়; লেয়ার মুরগি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। তবে সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে; কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর