ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার
সংবাদদাতা, ফেনী :
ফেনীর দাগনভূঞায় সুমিত দাস (২৯) নামে এক অটোরিক্্রা চালককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞা থানাধীন ৬ নম্বর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমিত দাস উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর ফাজিলের ঘাট এলাকার বাসিন্দা কার্তিক দাস ও রিনা রানী দাসের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার(১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সুমিত দাস। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ না পাওয়ায় আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশের মাথা, মুখ ও বুকে ধারালো দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে হত্যাকান্ডের সঠিক কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছেলে হত্যার বিচারের জন্য সুজিতের বাবা কার্তিক দাস দাগনভুঞা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার দাবী, আমার ছেলে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এ ব্যাপারে দাগণভুঞাঁ মডেল থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান কালেরকন্ঠকে বলের, সুমিতের ক্ষত বিক্ষত লাশ উদ্ধারের কথা স্বীকার করেন। তিনি বলেন,এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হয়। তার শরীলে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ করবে।









Chief Editor-Dipali Rani Roy