শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিসিবি ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে জানালো দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তোলা হবে বললো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে বললো শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াত আমির দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টিআইবি তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাজারে বেড়েছে মাছ-সবজির দাম, মুরগিতে কিছুটা স্বস্তি ১০ দিনের সময় ট্রাম্পের, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

মহেশখালীতে আইএসডিই এর উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:

১৫ জানুয়ারী কক্সবাজারের মহেশখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটার অধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আইএসডিই বাংলাদেশ‘র আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস এর সহযোগিতায় মহেশখালী বিআরডিবি হলরুমে “ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা” অনুষ্ঠিত হয়েছে।

আইএসডিই বাংলাদেশ‘র কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা, মোঃ শহিদুল ইসলাম । আলোচনায় অংশনেন মওলানা আবুল মনসুর, মওলানা আবু তৈয়ব, মওলানা আবদুর রহমান, মহেষখালী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি জেমসন বডুয়া, মহেশখালী উপজেলা গীতা প্রচার সংঘের সভাপতি সন্তোষ কুমার পাল, তুষার কান্তি দে, দয়ানন্দ মহাথেরো, আইএসডিই এর মনিটরিং অ্যান্ড লানিং অফিসার সুপম বডুয়া, কর্মসুচী কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা ব্যবস্থাপক মনজুর আলম, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব, যা সাধারণ মানুষ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। বক্তারা ভোটার সচেতনতা কাযর্ক্রমে ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময়কালে নিজ নিজ সম্প্রদায়ে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় মসজিদের ইমাম, পুরোহিত, ভান্তেসহ বিভিন্ন ধর্মের ৩৩জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইএসডিই কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর