শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বদলগাছী পাইলট হাইস্কুলে ভর্তি পরীক্ষা স্থগিত অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভ, ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬


ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) :

নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে সপ্তম থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জার গিফারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শূন্য আসনে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত করতে গত ১৭ জানুয়ারি মাইকিংয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কর্তৃপক্ষ। নির্ধারিত দিনে পরীক্ষা শুরুর মাত্র দুই-তিন মিনিট আগে ফোনের মাধ্যমে পরীক্ষা স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয় এবং বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ভর্তি পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। সভাপতির নির্দেশ অনুযায়ী তিনি পরীক্ষা স্থগিত করেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, “লটারির মাধ্যমে অনেক সময় প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায় না। সে কারণেই পরীক্ষা নিয়ে সপ্তম থেকে নবম শ্রেণির শূন্য আসন পূরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে বিস্তারিত কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছে, একজন অভিভাবক ও দুইজন প্রধান শিক্ষকের অভিযোগ রয়েছে।”

অভিযোগকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “সরকারি বিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যেই সব ধরনের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা। কিন্তু পাইলট হাইস্কুল কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের বিধি-নিষেধ উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে ভর্তি কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। এমনকি আমার বিদ্যালয়ের একাধিক মেধাবী শিক্ষার্থীর অভিভাবককে প্রলুব্ধ করে অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছে, যা একজন শিক্ষকের জন্য সম্পূর্ণ বেমানান।”

তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ইউএনও বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ অভিভাবকরা বলেন, বদলগাছী মাইলস্টোন কোনও স্কুল নয় ওটা একটি কোচিং সেন্টার। তাদের না আছে রেজিষ্ট্রেশন, না আছে পাঠদানের অনুমতি। তারা অতিরিক্ত টাকার বিনিময়ে কোচিং বাণিজ্য করে অন্য স্কুল থেকে পরিক্ষা দেওয়ায়। আবু জার গিফারী একজন কোচিং সেন্টার চালায়। একটি কোচিং সেন্টারের শিক্ষকের কথা শুনে ইউএনও এধরণের কাজ করতে পারেন না। আর এটা আমরা মানতে পারিনা। তারা পরীক্ষার মাধ্যমে ভর্তি নিশ্চিত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত উপজেলা চত্বর ত্যাগ না করার ঘোষণা দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করেন। তিনি জানান, বিষয়টি যাচাই করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভর্তির সুযোগ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর