শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেদারল্যান্ডস। আর তাতেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছেন বাংলাদেশ। ফলে সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

এর আগে বাছাই পর্বে টানা পাঁচ জয়ে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার নেরাদল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হারায় বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের। -খবর তোলপাড়।

বুধবার (২৮ জানুয়ারি) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে নেদারল্যান্ডস।

এরপরই হানা দেয় বৃষ্টি। খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। এই জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও। তাদের সমান ৬ পয়েন্ট থাকায় মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা আর নেই বললেই চলে।

উল্লেখ্য, আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর