শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের আত্মবিশ্বাসী জয়

প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


ক্রীড়া প্রতিবেদক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ২২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে পাকিস্তানের আত্মবিশ্বাস আরও বাড়লো।

৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই পাকিস্তান-অস্ট্রেলিয়ার কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপের আগে প্রতিপক্ষ দলগুলোকে যেন পাকিস্তান বার্তা দিয়ে রাখল, ‘আমরা আসছি।’-খবর তোলপাড়।

১৬৯ রানের লক্ষ্যে নেমে ৩.২ ওভারে ২ উইকেটে ২৮ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। সাময়িক চাপে পড়া অজিরা এরপর এগোতে থাকে ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশর ব্যাটিংয়ে। তৃতীয় উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়েন গ্রিন-রেনশ। অষ্টম ওভারের প্রথম বলে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়েছেন রেনশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের ম্যাচে ১১ বলে ১৪ রান করেন রেনশ।

রেনশ রানআউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়া। ৭.১ ওভারে ৩ উইকেটে ৬৮ রান থেকে ১৫.৪ ওভারে ৮ উইকেটে ১১২ রানে পরিণত হয় অজিরা। সফরকারীদের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় এখানে। অ্যাডাম জাম্পা ও জ্যাভিয়ের বার্টলেটের নবম উইকেটে ২৬ বলে ৩৪ রানের জুটিটা শুধু অস্ট্রেলিয়ার হারের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে আটকে যায় অজিরা।

অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্রিন। ৩১ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ না থাকায় আজ প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড। ঝড়ের ইঙ্গিত দিলেও ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৩ রানেই থেমে যায় তাঁর ইনিংস।

অলরাউন্ড পারফরম্যান্সে আজ প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব। ২২ বলে ৪০ রানের ইনিংসের পাশাপাশি ৩ ওভারে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সতীর্থ আবরার আহমেদ কিপটে বোলিং করেছেন। ৪ ওভারে ১০ রানে পেয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান করেছে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন সাইম আইয়ুব। ২২ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। পাকিস্তান অধিনায়ক সালমান ২৭ বলে ১ চার ও ৪ ছক্কায় করেন ৩৯ রান।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাভিয়ের বার্টলেট। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিয়ার্ডম্যানের। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লাহোরেই পরশু মাঠে গড়াবে। একই মাঠে রোববার হবে তৃতীয় টি-টোয়েন্টি।

পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বলে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন প্রকাশ করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর