সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ড্র করে কোয়ার্টারে বিপদে ব্রাজিল

প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪

কোপা আামেরিকায় ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছেন হামেশ রদ্রিগেজরা। দ্বিতীয় হয়ে শেষ আটে নাম লিখিয়েছে ব্রাজিলও। তবে তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে ৩ বার, সেখানে লক্ষ্য ভেদ করতে কলম্বিয়ার শট ৮ বার।

বুধবার (৩ জুলাই) ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। অপরদিকে, ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে হামেস রদ্রিগেজের দলের প্রতিপক্ষ পানামা।-খবর তোলপাড় ।

উরুগুয়ে এবারের কোপা জয়ের অন্যতম দাবিদারও। দলটি ‘সি’ গ্রুপ শেষ করে টানা ৩ জয়ে। ব্রাজিলের জন্য মরার ওপর খাঁড়ার ঘা কোয়ার্টার ফাইনালে দলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে না পাওয়া। আজ কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় কোয়ার্টারে তাকে থাকতে হবে দর্শক হয়ে।

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা। সেই গোল হজম করার পর পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর