শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৮ বছরের শিশুকে পিটিয়ে হত্যা করল পাষন্ড বাবা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ঢাকার পল্লবীতে জুবায়ের (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, জুবায়ের তার বাবা সেলিম মিয়ার সঙ্গে পল্লবীর সেকশন ১১ পলাশ নগর এলাকায় বসবাস করতো। তার মাকে কিছুদিন আগে সেলিম তালাক দেন। হয়ত কোনো কারণে উত্তেজিত হয়ে বুধবার রাতে জুবায়েরকে মারধর করেন সেলিম। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়ে।-খবর তোলপাড় ।

বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীদের চাপের মুখে সেলিম তার সন্তানকে বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে হাসপাতালে যায়। সেখান থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি অপূর্ব হাসান আরও বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের শুরুতে সেলিম তার ছেলে জুবায়েরকে মারধরের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু জুবায়েরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সেলিমের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলা এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর