শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।-খবর তোলপাড়।

বার্তায় কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের নির্বাচনে বিজয় অর্জন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং নতুন নেতৃত্বে এই সহযোগিতা আরও বিস্তৃত ও দৃঢ় হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও জানান, অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। বাংলাদেশে অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাজ্যের আগ্রহের কথাও তিনি তুলে ধরেন।

অভিনন্দনবার্তায় অবৈধ অভিবাসন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সবশেষে দুই দেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন কিয়ার স্টারমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর