শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শনিবার (২১ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহিদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২টা ১ মিনিটে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, রাজারহাট থানা পুলিশ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, এনসিপি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব রাজারহাটসহ সকল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শহিদ মিনার ও আশপাশের এলাকা আলোকসজ্জা ও ব্যানার-ফেস্টুনে সাজানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর