শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬


আব্দুল মালেক, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর সঠিক চর্চা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন, ইউএনও মাহমুদুল হাসান। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছে।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোকপাত করেন।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর