শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার করলেন ড. আতিক মুজাহিদ

প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

খবর বিজ্ঞপ্তি:

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ সাভারের জিরানীবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।

শনিবার(২১ফেব্রুয়ারী) সাভারের জিরানীবাজারে দিনভর কারখানায় কাজ শেষে শতাধিক শ্রমিকের সঙ্গে একই দস্তরখানে বসে ইফতার করেন তিনি। এ সময় শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন।

ইফতার শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, “এই মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের দেশের অর্থনীতির ভিত গড়ে উঠেছে গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের পরিশ্রমে। তাদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও স্বপ্নকে ধারণ করেই ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ যেন তাদের জীবনে বরকত দান করেন এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি নসিব করেন- এ কামনাও ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষদিকে তিনি “সবার আগে কুড়িগ্রাম” শ্লোগান উচ্চারণ করে শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর