শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার

প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।-খবর তোলপাড়।

মন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর মাধ্যমে এটি রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কার্যসূচি নির্ধারণ করা হয়েছে।”

অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন ছাড়াও শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও মন্ত্রী জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, “কিছু পরিবর্তন আসবেই, তবে তার জন্য সময় দিতে হবে।” এছাড়া মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ নিয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, আমরা কঠোর ব্যবস্থা নেবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর