শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রোববার ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।-খবর তোলপাড়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে উপস্থিত হন। মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান। এরপর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলাপচারিতায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সমূহ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও শ্রমশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক ও সামাজিকভাবে দুই দেশের জন্যই লাভজনক হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নতুন সরকারের সময়ে এমন উচ্চ পর্যায়ের সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর