শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে বিধবা রাবেয়া বেওয়ার পাশে উপজেলা প্রশাসন

প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের অর্থায়নে দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিধবা রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী ও থাকার ঘরের সহায়তা তুলে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি আয়োডিনযুক্ত লবণ, ভোজ্য তেল ও ছোলাবুট। পাশাপাশি তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ ও সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান,উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধবা রাবেয়া বেওয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান সহ সকলের জন্য দোয়া করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হলে সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর