শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

উলিপুর বাজারে মোবাইল কোর্ট: ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬


আব্দুল মালেক :

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে কুড়িগ্রামের উলিপুর বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জয়নুল আবেদীন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।” রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর