বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে চীন সরকারের অভিনন্দন পৌঁছে দিয়েছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।-খবর তোলপাড়।
এ বিষয়ে, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘চীন সরকারের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের এ সৌজন্যে সাক্ষাৎ। তিনি চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।’
হুমায়ুন কবির আরও বলেন,‘দুই দেশের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, বাংলাদেশের উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করা যায়, এসব নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তবে সময়সূচি নিয়ে আলাপ-আলোচনা হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ চলছে। যখন তিনি বিদেশ সফর শুরু করবেন তখন চীন সফরের বিষয়টি বিবেচনা করবেন।’









Chief Editor-Dipali Rani Roy