শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে।

আত্মহত্যাকারী নাসরিন বেগম(২৫) ওই গ্রামের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী। আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টার নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। গতরাত সোমবার স্বামী-স্ত্রী সিহরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করে এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেছিল। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁস থেকে নাসরিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে তার তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন। লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর