শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীতে “পুলিশের সাথে চরাঞ্চলে এডভোকেসী ক্যাম্পেইন” অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে “পুলিশের সাথে চরাঞ্চলে এডভোকেসী ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে অষ্টমীর চর ইউনিয়নের ছালিপাড়া চরে, ঢুষমারা থানা পুলিশের সাথে এডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আলোচনার বিষয়বস্তু ছিল বিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে পদক্ষেপ। এবং প্রাসঙ্গিক আলোচনা হিসাবে ছিল, যৌতুক, বহুবিবাহ, মাদক, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব ও আইনি সহায়তা প্রদানকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের সেবা ও পরামর্শ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।

এ সময় উপস্থিত ছিলেন ঢুষমারা থানার অফিসার ইনচার্জ সাঈদ মিয়া, এবং ৩জন এসআই ও ২জন কনস্টেবল ছিলেন। আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, সুশাসন প্রকল্প। প্রজেক্ট অফিসার মেহেদী হাসান, সিনিয়র সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সুপারভাইজার শফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ, প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত জনগণের জন্য এ ধরনের এডভোকেসি ক্যামপেইনের কার্যকারিতা সম্পর্কে প্রশংসা করেন। এবং সুশাসন প্রকল্পকে প্রতি বিশেষ ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর