শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিজিবির জালে ধরা ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য

প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, অভিযানে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করা হয়। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর