শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইরানের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫৩

প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬


অনলাইন ডেস্ক:

ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর বরাতে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ বছলে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। হামলার সময় বিদ্যালয় প্রাঙ্গণে মোট ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় এবং আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের বই-খাতা ও জুতো। এই নৃসংস হামলার ঘটনায় পুরো ইরানজুড়ে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার ভোর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তবে বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সরাসরি হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর