শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আব্দুল মালেক :

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে কুড়িগ্রামের উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন যাত্রীছাউনিটি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় অস্থায়ী বিক্রয় কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেবা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লোকমান হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার আনিছার রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর পরিদর্শক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই বিক্রয় কেন্দ্র থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ এক কেস (৩০টি) ডিম (৩০ টাকা হালি হিসেবে) ২২৫ টাকা, দুই লিটার দুধ (৬৫ টাকা লিটার হিসেবে) ১৩০ টাকায় কিনতে পারবেন। পুরো রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে স্টোক থাকা পর্যন্ত চলবে এ বিক্রি কার্যক্রম।
এখানে বাজারদরের চেয়ে কিছুটা কম দামে দুধ ও ডিম বিক্রয় করাতে খুশি সাধারণ মানুষজন।

উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ‘পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এখানে বাজারমূল্যের চেয়ে কম দামে ভালো মানের দুধ ও ডিম কিনতে পারবেন সবাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর