শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে ব্রহ্মপুত্রের স্রোতে ডুবে কৃষকের মৃত্যু

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে গরু চরাতে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদের স্রোতে ডুবে তৈয়ব আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত চর গুজিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ওই এলাকার আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী তার গৃহপালিত ১০-১২টি গরু নিয়ে চরাঞ্চলে ঘাস খাওয়াতে যান। এ সময় তিনি ব্রহ্মপুত্র নদের একটি চ্যানেল সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। নদীর স্রোত বেশি থাকায় দুটি গরুসহ তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

এ ঘটনায় তার দুটি গরুও নিখোঁজ রয়েছে। ত‌বে গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়নি ব‌লে জানান স্থানীয়রা।

হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৈয়ব আলী একজন প্রান্তিক কৃষক ছিলেন। গরু চরাতে গিয়ে নদীর চ্যানেলে সাঁতার কাটার সময় দুর্ঘটনার শিকার হন। এতে তার মৃত্যু হয়েছে এবং দুটি গরুও হারিয়ে গেছে। এটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে বিষয়টি নৌ পুলিশকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর