শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬


আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়ুয়া তবকপুর এলাকায় পরিচালিত অভিযানে আলমগীর হোসেন (২৩) নামে এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর গ্রামের বাসিন্দা।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ধারায় তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। এ সময় উলিপুর থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। উপজেলায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়ে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর