শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি জোরদার করতে এক দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ শিশুপার্ক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা ইউএইচএন্ড এফপিও ডা. গোলাম রসুল রাখি ও প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ। বক্তরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগে জানমাল রক্ষায় করণীয় বিষয়ে বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ হঠাৎ করেই আঘাত হানতে পারে। তাই এসব পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই প্রয়োজন যথাযথ প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়া আয়োজন। স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে প্রশিক্ষণ ও প্রচারণা জোরদারের আহ্বান জানান তারা।

সভায় আরও জানানো হয়, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সক্রিয় রাখা, ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে উপজেলা ফায়ার সার্ভিস বাস্তবমূখী বিভিন্ন কলাকৌশল প্রদর্শণ করেন।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর