শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভেড়ামারায় সরকারী কাজে বাধা দেওয়ায় র‌্যাবের অভিযানে ২জন গ্রেফতার

প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:

র‌্যাব-১২, এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ভেড়ামারায় সরকারী কাজে বাধা দেওয়ায় র‌্যাবের অভিযানে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন আলমগীর হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন বকুল (৫২) । ভেড়ামারা থানা পুলিশ আজ শনিবার গ্রেফতারকৃত দুই জনকে জেল হাজতে প্রেরণ করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৯ মে’২৪ সকাল ৯টার সময় ভেড়ামারা কাস্টমস এক্্রাইজ ভ্যাট সার্কেল-২ এর কর্মকর্তাদের সরকারী রাজস্ব আহরণের কাজে বাধা প্রদান করা সহ সরকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন অবস্থায় প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়। এছাড়াও নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও সরবরার করে সরকারের রাজস্ব ঝুঁকি ও রাজস্ব ফাঁকির অপচেষ্টা করার অভিযোগে গত ১১ জুন ১৮৬০ সালের স্পেশাল পাওয়ার আইনের ২৫(বি)/২৫(ডি) ধারায় ১৪৩/১৮৬/১৮৯ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৯। মামলার আসামীরা হলো, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ সামাদ’র পুত্র আলমগীর হোসেন (৩৫), মৃত ইয়াসীন আলী প্রামানিকের পুত্র আনোয়ার হোসেন বকুল (৫২), আইয়ুব আলীর পুত্র সেলিম (২৫).কুচিয়ামোড়ার আ: হান্নানের পুত্র শাহীন (৩০), ভাঙ্গীর মোড়ের রফার ছেলে সুমন (২৮), ঘোষাই পাড়ার মৃত আজিজুল হাকিমের পুত্র দেলোয়ার হোসেন (৩৫), বাহাদুরপুর গ্রামের হাবিবের পুত্র মোহন (৩৫), মোল্লা পাড়ার শহিদুল ইসলামের পুত্র রোকন (৩২), ঘোষাই পাড়ার মৃত ইসলাম কারিগরের পুত্র আছান কারিগর (৩০), বারোদাগের মৃত সাত্তার আলীর পুত্র বিপ্লব (৩৫)।

র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন (বিপিএম, পিপিএম) এর দিক নির্দেশনায় কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার দুই জন ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের সামাদ’র পুত্র আলমগীর হোসেন (৩৫) ও মৃত ইয়াসীন আলী প্রামানিকের পুত্র আনোয়ার হোসেন বকুল (৫২)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তাস্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর