শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে শুক্রবার(১৩মার্চ) সকাল থেকে স্থানীয়রা নির্মাণস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এলাকাবাসীর তোপের মুখে রবিবারও (১৫ মার্চ) দুপুরেও কাজ চালু করতে পারেনি ঠিকাদারী সংস্থা।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রবি এন্টারপ্রাইজ’-এর অধীনে নদীর তীর সংরক্ষণে জিও ব্যাগ ডাম্পিংসহ বিভিন্ন কাজ চলছিল। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল।

এলাকাবাসীর অভিযোগ, মিক্সারে সিডিউল অনুযায়ী সেলেকশন বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। নির্ধারিত পরিমাণের তুলনায় অনেক কম দেওয়া হচ্ছে। এছাড়া নদীতে ডাম্পিং করা অধিকাংশ জিও ব্যাগ ছেঁড়া ও ফাটা অবস্থায় রয়েছে। এতে বর্ষা মৌসুমে ব্যাগের ভেতরের বালু বের হয়ে বাঁধ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

আব্দুল হাকিম, মোশারফ হোসেনসহ স্থানীয়রা আরও অভিযোগ করেন, কাজের সময় ভেকু (এক্সকাভেটর) চালকের দেওয়া তথ্য অনুযায়ী যে গভীরতা ও দূরত্ব দেখানো হচ্ছে, বাস্তবে তার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না। এছাড়া প্রতিটি জিও ব্যাগে প্রায় ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত মিক্সার কম দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আশরাফুল ইসলাম এ বিষয়ে সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।
অন্যদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ^াস দেন।

এদিকে এলাকাবাসীর দাবি, সরকারি অর্থ অপচয় বন্ধ করে সঠিক সিডিউল মেনে টেকসই ও মানসম্মতভাবে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে নদী তীরবর্তী এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর