শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

তিস্তানদীর পাড়ের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো শান্তি সংঘ

প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটের গতিয়াশাম গ্রামে তিস্তা নদী তীরবর্তী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন শান্তি সংঘ। প্রচেষ্টা ফাউন্ডেশন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্ট- এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

১৮ মার্চ (বুধবার) বিকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রাম এলাকায় নদীভাঙন ও দারিদ্র্যপিড়িত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী, নির্বাহী কমিটির সদস্য তানজিম হাসান ও হাসান মেহেদী। এছাড়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ওয়াদুদ রোহান, রমজান আলী ও মো. লাদেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠানে শান্তি সংঘের উপদেষ্টা খলিলুর রহমান রুকু উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউল ইসলামসহ ভলান্টিয়াররাও বিতরণ কার্যক্রমে অংশ নেন।

শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী বলেন,“তিস্তা পাড়ের মানুষের সুখে-দুঃখে সব সময়ই শান্তি সংঘ পাশে ছিল। শান্তি সংঘ রাসূল (সা.) এর দেখানো পথ অনুসরণ করে স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর