শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের” ৮টি গরু বিতরণ

প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে” সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে, সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ‘স্বাবলম্বী প্রজেক্ট ২০২৬’ এর আওতায় বুধবার (১৮ই মার্চ) সকালে চিলমারী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ৮টি গরু বিতরণ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগী পরিবার গুলো গরু পালন করে, আয় বৃদ্ধি করতে পারবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

সুবিধাভোগীরা হলেন- এরশাদুল হক, বকুল মিয়া (পাত্রখাতা, চিলমারী), মোসলেমা বেগম (হাটিথানা, চিলমারী), সখিনা বেগম (চর শাখাহাতী, চিলমারী), লুৎফর রহমান (বহরের ভিটা, চিলমারী), আদুরী বেগম (উমানন্দ তবকপুর, উলিপুর), নুর ফাতেমা (বেলেরভিটা), আলম বাদশা (মাচাবান্দা নামা চরসহ)মোট ৮ জন সুবিধাভোগীর মাঝে এ সব গরু বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত, রুনা বেগম। আলম, সিফাত ইসলাম, আবু সাকিব হানজালা, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, তারিফ মিয়া ও মোসলেমা খাতুনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

মানবতার সেবায় সংযোগ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে, বলে জানান সংযোগ ফাউন্ডেশনের চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর