শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পদ্মায় যাত্রী সহ বাস ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশুসহ মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।-খবর তোলপাড়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ৬০ ফুট পানির গভীরতায় ডুবে গিয়েছিল। পরে মধ্যরাতে বাসটি উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় ২৫ জন মৃত এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, ডুবুরি ১০ জন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন।

এদিকে অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেসময় তাৎক্ষণিক দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ডুবে যাওয়া বাসটি টেনে তোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর