শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি রাসেল গ্রেফতার

প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬


পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ রাসেল নামের এক মাদককারবারিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮১ পিচ ইয়াবা ও ২২ পিচ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত ব্যক্তি রাসেল মিয়া(৩৫) রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুটি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছে।আটকৃত মাদককারবারীকে শুক্রবার(২৭মার্চ) সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। তিনি আরও জানান, এলাকায় মাদক-জুয়া নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর