শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ৪জুয়ারিসহ ৫আসামী গ্রেফতার

প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬


পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ৪জুয়ারিসহ একওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের আদর্শ বাজার এলাকায় রোববার (২৯মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জসিম(৪০), ফেরদৌস(৪০), ইউনুস(৪৫) ও দিলীপ( ৪০) নামের চার(৪)জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জুয়ারিদের বাড়ি আদর্শ বাজার কানুরাম এলাকায়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।

অপরদিকে ওই দিন রাতে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের মহির উদ্দিনের ছেলে আফতার আলী(৫০)কে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ। সোমবার(৩০মার্চ) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদর্শ বাজারের ফুলমিয়ার পানের দোকানে জুয়া খেলা চলে আসছে। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়ায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর