শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রংপুরে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পিআইডি, রংপুর :

রংপুরে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কমসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা এপ্রিল) সকালে রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম (এন-৫০৬) জাতীয় মহাসড়কের নব্দীগঞ্জে এই কার্যক্রমের উদ্‌বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রংপুর জেলা প্রশাসন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে।

উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, বৃক্ষ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন ফুল-ফল, খাদ্য ও বিভিন্ন সামগ্রী পেয়ে থাকি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নাই। এজন্য তিনি বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ কেবল গাছ লাগানো নয়, বরং দুর্যোগ মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গড়তে একটি অপরিহার্য সামাজিক আন্দোলন। এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে, তাদের বৃক্ষরোপণ বান্ধব মানসিকতা তৈরি হবে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। পরিবেশ সুরক্ষায় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর