শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

অকাল বৃষ্টিতে রাজারহাটে ১০০ একর ইরি-বোরো ফসল তলিয়ে বিপাকে কৃষক

প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:

চৈত্র মাসের অকাল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলের নাফাডাঙ্গা এলাকায় প্রায় ১০০ একর ইরি-বোরো ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ইরি-বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় চরম উদ্বেগ ও হতাশায় দিন কাটছেন কৃষকরা।

এলাকাবাসীরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চাকিরপশার বিলের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বিশেষ করে নাফাডাঙ্গা অংশের প্রায় ১০০ একর জমিতে চাষ করা ইরি-বোরো ধানসহ অন্যান্য ফসল পানির নিচে ডুবে যায়।

চাকিরপশার বিলের ধারের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, চৈত্র মাসে এমন কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি একেবারেই অস্বাভাবিক। হঠাৎ করে বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় সব পরিকল্পনা ভেস্তে গেছে। অনেকেই এখন ফসল পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।

নাফাডাঙ্গা এলাকার কৃষক আব্দুল কাদের বলেন, ‘ঋণ নিয়ে অনেক কষ্ট করে জমিতে ধান লাগিয়েছিলাম। এখন সব পানির নিচে। দ্রুত পানি না নামলে পুরো ফসলই নষ্ট হয়ে যাবে।’

অপর আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘চৈত্রের এই অকাল বৃষ্টিতে কৃষকদের মুখে এখন দুশ্চিন্তার ছাপ। দ্রুত পানি না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।’

এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাঠপর্যায়ে কর্মকর্তারা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছেন। প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

রোববার(৫এপ্রিল) দুপুরে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী বলেন, ‘প্রাথমিকভাবে প্রায় ১০০ একর জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর