অফিস মিটিংয়ে পছন্দের চেয়ার কোনটি? উত্তরই বলে দেবে কেমন হবে আপনার ব্যক্তিত্ব
কখনো খেয়াল করেছেন, একটি ভরা রুমে ঢুকে আপনি কোথায় বসবেন এটা যেন নিজে নিজেই ঠিক হয়ে যায়। আপনি হয়তো ভাবেন, “এখানেই বসি” কিন্তু কেন ঠিক ওই জায়গাটাই বেছে নিলেন? বিষয়টা মোটেও কাকতালীয় নয়। বিশেষজ্ঞরা বলছেন, মিটিং বা যেকোনো আলোচনায় আপনি যে আসনটি বেছে নেন, সেটিই আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, চিন্তাধারা এমনকি সামাজিক আচরণের একটি স্পষ্ট প্রতিফলন। চলুন, এই মজার কিন্তু চিন্তার খোরাক জোগানো পার্সোনালিটি টেস্টে জেনে নেওয়া যাক আপনি কোন ধরনের মানুষ। -খবর তোলপাড়।
চেয়ার ১ :
যদি আপনি প্রথম চেয়ারে বসেন তাহলে বুঝতে হবে কেবল বসার জায়গা নিয়ে ভাবেন না। আপনি সবসময় কাজের কেন্দ্রের কাছে থাকতে চান, যাতে প্রয়োজনে সাহায্য করতে পারেন। আপনি একজন নির্ভরযোগ্য সহকর্মী নেতা যখন কাউকে ভরসা করতে চান, তখন প্রথমেই আপনার কথাই ভাবেন। আপনি নিয়ম মানেন, কিন্তু ভয় পান না। বিশৃঙ্খলার সময় আপনিই দলকে সামলে রাখেন।
চেয়ার ২ :
আপনি আলোচনার মধ্যে থাকতে চান, কিন্তু সরাসরি স্পটলাইটে না। আপনি একজন ভালো পর্যবেক্ষক এবং কূটনৈতিক স্বভাবের। আপনি সব শুনে বুঝে তারপর কথা বলেন। আপনার জন্য শান্তি ও ভারসাম্য গুরুত্বপূর্ণ। আপনি পরিস্থিতি বুঝে সঠিক সময়েই নিজের মত দেন।
চেয়ার ৩ :
আপনি তাড়াহুড়া করে কিছু বলেন না। বরং চুপচাপ বসে সবকিছু বিশ্লেষণ করেন। অনেক সময় অন্যরা যখন দ্রুত সিদ্ধান্ত নেয়, আপনি তখন সব দিক বিবেচনা করেন। আপনার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও গভীর চিন্তা। আপনি যখন কথা বলেন, সেটি সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়।
চেয়ার ৪ :
কিছু মানুষ আছেন যারা বসেই ভাবেন “এখানে কী ভুল হতে পারে?” যদি আপনি এমন হন, তাহলে আপনি যুক্তি ও বিশ্লেষণে বিশ্বাসী। আপনি অন্ধভাবে কারও সঙ্গে একমত হন না। বরং প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখেন এবং প্রয়োজন হলে ভিন্ন মত দিতে ভয় পান না।
চেয়ার ৫ :
আপনি আত্মবিশ্বাসী এবং স্পষ্টভাষী। আপনি সরাসরি অফিসের প্রধান কিংবা পরিবারের প্রধান সদস্যের সামনে বসতে ভয় পান না, বরং নিজের মত জোর দিয়ে বলেন। বিতর্ক আপনার কাছে ভয়ংকর নয়, বরং এটি আপনার কাছে শেখার একটি সুযোগ। আপনি সত্য কথা বলতে পিছপা হন না।
চেয়ার ৬ :
আপনি একটু দূরে থাকতে পছন্দ করেন, কিন্তু সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আপনি কম কথা বলেন, কিন্তু মানুষের আচরণ, শরীরী ভাষা সবকিছু খেয়াল করেন। আপনার বিশ্লেষণ অনেক সময় অন্যদের চেয়ে আলাদা ও গভীর হয়।
চেয়ার ৭ :
আপনি আপনার মানসিক শক্তি খুব সচেতনভাবে ব্যবহার করেন। আপনি সব বিষয়ে কথা বলেন না, বরং প্রয়োজনমতো কথা বলেন। আপনি জানেন কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয়। এই কৌশল আপনাকে চাপমুক্ত রাখে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে শক্তিশালী করে তোলে।
চেয়ার ৮:
যদি আট নম্বর চেয়ারে বসেন তাহলে বুঝতে হবে আপনি দলের প্রাণ। আপনি সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারেন এবং সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করাতে পারেন। আপনার হাসি, কথাবার্তা বা ছোট ছোট আচরণ পুরো পরিবেশকে হালকা করে দেয়। আপনি মানুষের আবেগ খুব ভালো বোঝেন।
চেয়ার ৯ :
আপনি প্রধানের কাছাকাছি থাকতে পছন্দ করেন, কারণ এতে আপনি নিরাপদ ও আত্মবিশ্বাসী বোধ করেন। আপনি শিখতে চান, নির্দেশনা নিতে চান এবং দলকে অনুসরণ করতে ভালোবাসেন। আপনি একজন বিশ্বস্ত ও পরিশ্রমী টিম মেম্বার।
একটি চেয়ার বেছে নেয়া হয়তো খুব সাধারণ ব্যাপার মনে হতে পারে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে আপনার ব্যক্তিত্বের অনেক দিক। আপনি কীভাবে চিন্তা করেন, কীভাবে সিদ্ধান্ত নেন, এমনকি মানুষের সঙ্গে কেমন আচরণ করেন সবকিছুরই আভাস পাওয়া যায় আপনার বসার জায়গা থেকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া









Chief Editor-Dipali Rani Roy