বুড়াবুড়িহাটের সাড়ে ৩ কোটি টাকার খাস জমি উদ্ধার
নুরবক্ত আলী:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়িহাটে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুড়াবুড়ি হাটের পেরিফেরিভুক্ত দুটি দাগে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করা হয়। এর মধ্যে ২৪৬৮ নম্বর দাগে ৬৫ শতক, ২৪৭১ নম্বর দাগে ০৫ শতক, মোট: ৭০ শতক খাস জায়গা দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সরকারি সম্পদ রক্ষা এবং হাটের পেরিফেরিভুক্ত জায়গা দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উদ্ধারকৃত জায়গায় সরকারি পরিকল্পনা মোতাবেক হাটের উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিকালে উচ্ছেদ কার্যক্রমটি সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।









Chief Editor-Dipali Rani Roy