শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটের সাগর শীলের মরদেহ ঢাকায় উদ্ধার, মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রহিম বাদশা

প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬


পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে সাগরশীল নামের এক নরসুন্দর শনিবার(১১এপ্রিল) গভীর রাতে ঢাকার গাজিপুর কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার(১২এপ্রিল) ঢাকা পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে রাজারহাট এলাকার মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত রহিম বাদশার কাছে লাশ হস্তান্তর করেছেন। রহিম বাদশা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে লাশ পাঠানোর ব্যবস্থা করেছেন।

নিহত সাগর(২৭) রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি নাপিতপাড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে। সাগর শীল মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। সাগর শীল দাদা,দাদি, বাবা-মা, স্ত্রী ও এক ছেলে রেখে আত্মহত্যার পথ বেছে নেয়ায় পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

রহিম বাদশা জানান, সাগর আত্মহত্যা করার পর তার বাসার লোকজন তাকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে সাগরের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করেন। সাগর শীল রহিম বাদশার গ্রামের বাড়ির পাশের গ্রামের প্রতিবেশী।

দীর্ঘদিন ধরে রহিম বাদশা ঢাকায় অবস্থান করায় শুধু সাগর শীল নয়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কিংবা বাইরের জেলার অসহায়, পঙ্গু ও দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগীতা করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর