শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬


পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের নবনির্মিত হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কপিল উদ্দিন, এনসিপি নেতা মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও আনিছুর রহমান লিটন, প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম এবং উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক নাজমুল আলম।

সভায় পহেলা বৈশাখ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সর্বজনীন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর