শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনির মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪

সংবাদদাতা, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে যাত্রাবাহী বাসচাপায় মিম আক্তার (৪) ও তার নানা নছির মোল্লা নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাজিপাড়ার সিয়াম ফিলিং স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নানা নছির মোল্লা ও নাতনি মিম। নিহতরা ভোলা জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন মিম ও তার নানা নছির। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শাহী বাসে ওঠেন। ঘটনাস্থলে এসে বাসটি তেল নেয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এ সময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিম নিহত হয়। তার নানা নাছির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নছির নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর