শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল কোটা আন্দোলনকারীরা

প্রকাশের সময়: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার ১৪জুলাই দুপুর ৩টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারক লিপি জমা দেন।

বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি এ তথ্য জানায়।-খবর তোলপাড় ।

প্রতিনিধি দলে ছিলেন- নাহিদ ইসলাম, আব্দুল কাদের, আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার, হাসিব ইসলাম, সারজিস আলম, মেহেরুন নেসা, সুমাইয়া, আসিফ, রিফাত, আরিফ ও মাসুদ।

এর আগে এ দিন সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরাও এই মিছিলে যোগ দেন। হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে রওনা দেন বঙ্গভবনের দিকে।

পথে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলরত শিক্ষার্থীরা।

জানা যায়, দুপুর দেড়টার দিকে মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্টের কাছে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় কয়েক হাজার শিক্ষার্থী গুলিস্তান জিরো পয়েন্ট মোড় এবং সচিবালয়ের সামনে অবস্থান করেন। এতে করে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে আবারও যাত্রা শুরু করেন। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীর স্লোগানে মুখর ছিল চারপাশ।

পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষার্থীরা আটকে রয়েছেন গুলিস্তান এলাকাতেই। সেখান থেকেই ১০ সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর