রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইজিবাইক চালককে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশের সময়: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সংবাদদাতা, ফরিদপুর:

ফরিদপুরের মধুখালীতে নয়ন সরদার নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার দায়ে রাশেদ কবির (৩৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার ১৪ জুলাই দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আসামি রাশেদ কবির ময়মনসিংহের ত্রিশালের বৈলারচরপাড়া এলাকার ইসমাইল শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুখালীর বড় গোপালদি গ্রামের লুৎফর সরদারের ছেলে নয়ন সরদার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে একই উপজেলার রায়পুরের বকসীপুর এলাকার একটি পতিত জমি থেকে নয়নের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি মধুখালী থানায় নয়নের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করে আদালত। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর