শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে বানের পানিতে ভেসে গেছে ৪ কোটি ৫৮ লাখ টাকার মাছ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
Oplus_0

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

এবারের বন্যায় চরম ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামের মৎস্য চাষীরা। বানের পানিতে তলিয়ে ভেসে গেছে ৩ হাজার ৮৭ পুকুরের মাছ। এসব  খামারির প্রায় ৪ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।

কুড়িগ্রাম মৎস্য বিভাগ জানায়, বন্যার পানিতে জেলার ৯ উপজেলায় ৪৫০ হেক্টর আয়তনের এসব খামার ও পুকুর পানিতে তলিয়ে ২০৮ মেট্রিক টন মাছ ও পোনা ৪২ লাখের ক্ষতি হয়েছে।

টানা দুই সপ্তাহের বন্যায় প্লাবিত হয়ে পড়ে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার অববাহিকার ৯ উপজেলার ৫৫ ইউনিয়ন। অপর দিকে প্রায় ৮ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে কৃষকের ক্ষতি হয়েছে ১০৫ কোটি টাকা। এছাড়াও বন্যায় কাঁচাপাকা সড়কসহ চরাঞ্চলের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তার তথ্য এখনো পাওয়া যায়নি।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকার পাপ্পু মিয়াজি বলেন, দুই মাস আগে পুকুরে কিছু পোনা ছেড়েছি। এবার বানের পানিতে সব বাহির হয়ে গেছে। নেট জাল দিয়ে আটকানোর চেষ্টা করছি, কিন্তু রক্ষা করতে পারি নাই। এছাড়াও আমাদের এলাকার আরও অনেকের পুকুর তলিয়ে মাছ বাহির হয়ে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান বলেন, বন্যায় আমার প্রায় ৩ হাজারেরও বেশি মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তের তালিকা করেছি। সরকার থেকে কোন প্রকার সহায়তা পেলে তাদেরকে দেয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র,ধরলা,তিস্তা ও দুধকুমার নদের পানি ৬টি পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমা নীচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। আগামী আরও ৭২ ঘন্টা পর্যন্ত নদ নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর