রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে তিস্তা নদীর ব্যাপক ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত/ আমিনুল ইসলামঃ

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদী পানি কমে যাওয়ার সাথে সাথে বেশ কয়েক জায়গায় ব্যাপকভাবে ভাঙ্গণ দেখা দিয়েছে। গত ৩/৪দিনে তিস্তা নদীর ভাঙ্গণে ৫০টি ঘর-বাড়ী নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গণের শিকার আরও কয়েকটি পরিবারের অসহায় মানুষজন তাদের বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদ ও কবরস্থানসহ আরও প্রায় অর্ধশতাধিক বাড়ি হুমকীর মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) এর নজর দারী না থাকায় ভাঙ্গন আরও তীব্র আকার ধারন করেছে। অসহায় পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জিবন যাপন করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ বড়দরগা গ্রামে তিস্তা নদীন ভাঙনে গত ৩/৪দিন ধরে সিরাজুল ইসলাম(৩৫), সহিদুল ইসলাম(৩৮), হারুন অর রশিদ(৪৫), আবুল হোসেন(৩৫), আতকুলইসলাম(৪০), আশরাফুল আলম(৫০), সাহিদুল ইসলাম(৪৬), শফিকুল ইসলাম(৪৮), নুরুল হক(৪০), শামছুল হক(৪০), জিয়ারুল (৩৫),আঃকরিম(৫৫), মফিক ঘাটিয়াল(৩৬) ও আবুল হোসেন(৩০) এর বাড়ি নদী গর্ভে চলে গেছে। অনেকে তাদের বাড়িঘর সরিয়ে নিয়ে উঁচু, জায়গায়, রাস্তার পাশে এবং অন্যের জায়গায় কোন রকমে মাথা গুজে আছে। এসব দেখার কেউ নেই।

সরকারের মহা পরিপকল্পনা বাস্তবায়ন বিলম্বের কারণে এসব ক্ষয়-ক্ষতি সাধিত হচ্ছে বলে স্থানীয় সচেতন মহল দাবী করছে। ইতোমধ্যে নদী ভাঙ্গনের কারণে ভিটে-মাটি ও ফসলি জমিসহ কয়েক কোটি টাকার সম্পদ নদী গর্ভে বিলীন হয়েছে।

ভাঙগন কবলিত এলাকায় জনসাধারনের সাময়িক দূর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসন থেকে ১কেজি মুড়ি, ১কেজি চিড়া, এক প্যাকেট বিস্কুট, মোমবাতি, ৪টি খাবার স্যালাইন শুকনো খাবার হিসেবে বিতরণ করা হয় বলে ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবার জানান, যা প্রয়োজনের তুলনায় একেবারে নগন্য।

মঙ্গলবার(২৩জুলাই) রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ওই এলাকার মেম্বার ৩টি বাড়ি ভাঙগনের তথ্য দিয়েছে। তাদের ত্রানের ব্যবস্থা করাহয়েছে।

এব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, আপাতত আমাদের ত্রান ছাড়া কিছু করার নেই।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর