শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রবিবার থেকে চালু মোবাইল ইন্টারনেট

প্রকাশের সময়: শনিবার, ২৭ জুলাই, ২০২৪

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সারা বাংলাদেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। তবে আগামীকাল রবিবার বা সোমবারের দিকে তা চালু হতে পারে জানিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

কবে নাগাদ মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে শুক্রবার ২৬ জুলাই বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।-খবর তোলপাড়।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রবি অথবা সোমবারে চালু করার পরিকল্পনা আছে। যেসব সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার রিপেয়ার করা হয়েছে (তার ওপর) ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেসার যেহেতু আরেকটু বেশি পড়বে সে জন্য পরীক্ষা-নিরীক্ষা করছি।’

কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই প্রথমে নির্দিষ্ট কিছু স্থানে এবং দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে পরদিন রাতে সারা দেশের মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

গত মঙ্গলবার (২৩ জুলাই) সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তবে ফেসবুক, মেসেঞ্জারসহ কিছু মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া ইন্টারনেটের গতিও ধীর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর