শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কাহালুতে স্ত্রীকে হত্যা করে স্বামীর থানায় আত্নসমর্পণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সংবাদদাতা, কাহালু (বগুড়া):

বগুড়া’র কাহালুতে স্ত্রী শান্তনাকে(২৯) গলা টিপে এবং ওড়নার ফাঁস দিয়ে হত্যা করার পর স্বামী হাতেম আলী(৩৫)কাহালু থানায় স্ব-শরীরে হাজির হয়ে পুলিশের কাছে আত্নসমর্পণ করেছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার শেষ রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামে।

ঘাতক স্বামী হাতেম আলী লোহাজাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে মৎস্য হ্যাচারিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে। নিহত শান্তনা উপজেলার নারহট্ট ভেপরা সরদার পাড়া(পুকুর পাড়া) গ্রামের সাহেব অলীর মেয়ে। পুলিশ জানায় ঘটনার দিন শেষ রাত আনুমানিক ৩ টার দিকে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হলে এক পর্যায়ে স্বামী হাতেম আলী স্ত্রী শান্তনাকে গলা টিপে এবং ওড়নার দিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করে।এরপর ভোরে স্বামী হাতেম আলী স্ব-শরীরে কাহালু থানায় উপস্থিত হয়ে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্নসমর্পণ করে।তবে শান্তনার গলায় ফাঁস দেওয়ার চিন্হ রয়েছে। কাহালু থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে শান্তনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে প্রেরণ করেছে। বর্তমানে স্বামীর হাতেম আলী কাহালু থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই রিপোর্ট লেখার সময় থানায় শান্তনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনা সত্যতা নিশ্চায়ন করেছেন। এদিকে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর