বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

মেসিহীন মায়ামির বিদায় !

প্রকাশের সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ইন্টার মায়ামিকে ক্লাব ইতিহাসের প্রথম ট্রফিটা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। তবে এবারে মেসি নেই লিগস কাপে। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন এলএমটেন। সেখান থেকে আর সেরে ওঠা হয়নি তার। লিগ কাপের রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামিও হেরেছে তারকা এই ফুটবলারের অনুপস্থিতিতে।

মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। ২-০ গোলে এগিয়ে থেকেও এদিন লিড হারিয়েছে মায়ামি। কলম্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের ছিটকে দেয় ম্যাচ থেকে।-খবর তোলপাড়।

প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ব্যবধান তারা দ্বিগুণ করে ৬২ মিনিটে। আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ নাম ওঠান স্কোরশিটে। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় কলম্বাস। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর