শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর, রুটিন প্রকাশ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও সরকার পরিবর্তনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার ১৫ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।-খবর তোলপাড়।

জানা গেছে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

এর পর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ৪ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা স্থগিত হয়।

সবশেষ গত ১১ আগস্ট নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়ার কথা থাকলেও আগুনে প্রশ্নপত্র পুড়ে যাওয়াতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনিদিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

এক বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেয়া হবে। স্থগিত পরীক্ষারগুলোর সূচি অতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর